[ দেশজুড়ে ]
নাটোরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধার
লালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত। ছবি: ডেইলি বাংলাদেশ
নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে ফিরোজা বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে উপজেলার আজিমনগর স্টেশন সংলগ্ন গোপালপুর পৌর কেন্দ্রীয় গোরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঈশ্বরদী রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রোমেল বিষয়টি নিশ্চিত করেছেন। ফিরোজা বেগম উপজেলার গোপালপুর পৌরসভার ভুঁইয়াপাড়া গ্রামের মৃত ঝড়ু প্রামাণিকের মেয়ে।
নিহতের ভাতিজা বদিউর রহমান বদর জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে গোপালপুর পৌর কেন্দ্রীয় গোরস্থানের সামনে তার ফুফু ফিরোজা বেগম রেললাইন পারাপারের সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মারা যান। মঙ্গলবার সকালে স্থানীয়রা খবর পেয়ে পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
.png)
ওসি হারুনুজ্জামান রোমেল বলেন, নিহতের খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!