নিহত মো. কবির আলম (৩২) জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের গুজিয়াখাইল (পশ্চিমপাড়া) এলাকার আব্দুল করিমের ছেলে। কবির আলম জেলা শহরের কাউতলী নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামের পাশে স্ত্রী-সন্তানদের নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির এসআই মো. সাইফুল ইসলাম বলেন, কবির আলম ঢাকার বঙ্গবাজারে কাপড়ের ব্যবসা করতেন। গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া আসেন। শুক্রবার বিকেল থেকেই নিখোঁজ ছিলেন কবির আলম। ভোর রাতে হয়তো কোনো ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
.png)