[ রাজধানী ]
ঢাকায় দেড় শতাধিক প্লাটুন বিজিবি মোতায়েন
ফাইল ফটো
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ও আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকায় দেড় শতাধিক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল দিচ্ছেন বিজিবির সদস্যরা।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির কর্মকর্তা মেজর আসিক ইকবাল।
তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে ঢাকা শহরে দেড় শতাধিক প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। তারা সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন ও মেট্রোরেল স্টেশন, সচিবালয় ছাড়াও বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!