শনিবার রাতে মুগদার মানিকনগর এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুগদা থানা এসআই আঙ্গুরা আক্তার সীমা বলেন, খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে মুগদা হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
.png)
তিনি বলেন, ঐ নারীর স্বজনদের কাছ থেকে জানা গেছে পারিবারিক কলহে শাম্মী নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পরে তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে কী কারণে গলায় ফাঁস দিয়েছেন তা আমরা জানার চেষ্টা করছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বগুড়ার সারিয়াকান্দি থানার ডোমকান্দি গ্রামের প্রয়াত শাহ্ হেলাল উদ্দিনের মেয়ে শাম্মী। তিনি মানিকনগর পুকুরপাগের একটি বাসায় থাকতেন।