বুধবার রাতে মৌচাক মার্কেট এলাকার ফখরুদ্দিন রেস্টুরেন্টের পাশে এ দুর্ঘটনা ঘটে। তিনি বাংলাদেশ ব্যাংকের সদরঘাট ব্রাঞ্চে কর্মরত ছিলেন।
জানা গেছে, দীপান্বিতা বিশ্বাসের গ্রামের বাড়ি সাতক্ষীরায়। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তার তিন বছরের একটি সন্তান রয়েছে।
.png)
নিহত দীপান্বিতার স্বামী তরুণ বিশ্বাস জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর শান্তিনগর এলাকা দিয়ে হেঁটে বাসায় যাচ্ছিল দীপান্বিতা। এসময় এ দুর্ঘটনা ঘটে। পরে রমনা থানা থেকে ফোন দিয়ে তার মৃত্যুর কথা জানানো হয়।
রমনা মডেল থানার ডিউটি অফিসার এসআই মো. আওলাদ বলেন, দীপান্বিতা নামে একজন নারী ব্যাংক কর্মকর্তার মাথায় ইট পড়ে মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।