ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

কমেছে ঢাকার তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২২, ১৬ জানুয়ারি ২০২৪
কমেছে ঢাকার তাপমাত্রা
ফাইল ফটো

কয়েকদিন ধরেই রাজধানীতে কুয়াশার প্রভাব রয়েছে। সেই সঙ্গে রয়েছে শীতের দাপট। আকাশে রয়েছে মেঘের বিচরণ। এ অবস্থায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সোমবারের তুলনায় মঙ্গলবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। তবে বেড়েছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ চিত্র দেখা গেছে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা সোমবার ছিল বরিশালে ৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস, সোমবার ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!