[ রাজধানী ]
রাজধানীতে সাততলা ভবন থেকে লাফিয়ে পড়ায় গৃহবধূর মৃত্যু
ফাইল ফটো
রাজধানীর কদমতলীর মেরাজনগরে একটি সাততলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ায় রাশেদা আক্তার চুমকি নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
কদমতলী থানার এসআই কামরুন নাহার এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার রাতে মেরাজনগর বি-ব্লকের একটি বাসার সাততলা ভবনের নিচতলার মেইন রোড থেকে ঐ নারীর মরদেহ উদ্ধার করা হয়।
মঙ্গলবার ঐ গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
.png)
স্বজনরা জানান, চুমকি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল। অসুস্থতাজনিত কারণে সাততলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে সে মারা যেতে পারে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!