[ রাজধানী ]
বনানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত
ফাইল ফটো
রাজধানীর বনানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির এএসআই সানুমং মারমা।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে বনানী কবরস্থানের পাশে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন ঐব্যক্তি। এ সময় কমলাপুর রেলস্টেশন থেকে যাওয়া বনলতা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার নিহত হয়।
এএসআই আরো জানান, মৃত ব্যক্তির নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজে মর্গে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজধানী ঢাকা
লিংক সফলভাবে কপি হয়েছে!