মঙ্গলবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দুপুর ১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মামাতো ভাই মোবারক বলেন, আমার ভাই তেজগাঁও শিল্পাঞ্চল বেগুনবাড়ি এলাকায় মদিনা ওয়াশিং কারখানায় কাজ করে। কাজ করার সময় হঠাৎ তার মাথায় চলন্ত মেশিনের আঘাত লাগে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই মারা গেছে।
.png)
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।