ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

তরুণদের সঙ্গে বন্ধন সুদৃঢ় করার মাধ্যম ঢাকা মেয়র কাপ: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৬, ৩০ জানুয়ারি ২০২৪
তরুণদের সঙ্গে বন্ধন সুদৃঢ় করার মাধ্যম ঢাকা মেয়র কাপ: মেয়র তাপস
দক্ষিণ সিটি কর্পোরেশনের দ্বিতীয় পরিষদের সভায় সভাপতির বক্তব্য দেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস- ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, জনগণের সঙ্গে বিশেষত তরুণ প্রজন্মের সঙ্গে আমাদের বন্ধন সুদৃঢ় করার অন্যতম একটি উপায় হচ্ছে ঢাকা মেয়র কাপ। 

তিনি বলেন, আমি চাইবো, বিগত বছরগুলোর ন্যায় ৭৫টি ওয়ার্ড হতেই ঢাকা মেয়র কাপে অংশগ্রহণ থাকবে। এই আয়োজনও এক ধরনের উৎসব। এর মাধ্যমে আমরা তরুণ প্রজন্মকে মাঠে ফিরিয়ে এনে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ গঠনে বড় ধরনের ভূমিকা রাখতে পারবো।

মঙ্গলবার ডিএসসিসি’র প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে কর্পোরেশনের দ্বিতীয় পরিষদের ২৩তম সভায় তিনি এসব কথা বলেন। আগামী ১০ ফেব্রুয়ারি ৪র্থ ‘ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা’ এর উদ্বোধন করা হবে।

Advertisement

শেখ ফজলে নূর তাপস বলেন, বুধবার আমরা দ্বিতীয়বারের মতো পিঠা উৎসব করেছি এবং যথারীতি এবার সাকরাইন উৎসবও আয়োজন করেছি। সফল আয়োজনের জন্য আমাদের ক্রীড়া ও সংস্কৃতি স্থায়ী কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

ডিএসসিসি’র সচিব আকরামুজ্জামানের সঞ্চালনায় কর্পোরেশন সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান স্বাগত বক্তব্য দেন। এছাড়াও কাউন্সিলররা বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। অন্যদের মধ্যে ডিএসসিসি’র প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: মেয়র তাপস
লিংক সফলভাবে কপি হয়েছে!