[ রাজধানী ]
মোহাম্মদপুরে দুই কিশোর গ্যাং গ্রুপের গ্রেফতার ৫
ছবি প্রতীকী
রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং পরিচালনাকারী চক্রের অন্যতম হোতা মো. জুলফিকার আলীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার রাতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে দুই কিশোর গ্যাং চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। তবে বাকী আসামিদের নাম ও পরিচয় জানায়নি র্যাব।
তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
.png)
র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, মোহাম্মদপুরের ‘ডায়মন্ড’ এবং ‘দে ধাক্কা’ কিশোর গ্যাং চক্রের অন্যতম হোতা মো. জুলফিকার আলীসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে শনিবার দুপুরে টিকাটুলি র্যাব-৩ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজধানী ঢাকা
লিংক সফলভাবে কপি হয়েছে!