ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

খিলক্ষেতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
খিলক্ষেতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু 
ফাইল ফটো

রাজধানীর খিলক্ষেত ব্যাপারি পাড়া এলাকায় আফরোজা আক্তার (২৬) নামে এক গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার খিলক্ষেত থানার এসআই শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার বেলা ১২টার দিকে কুর্মিটোলা হাসপাতাল থেকে ঐ নারীর মরদেহ উদ্ধার করা হয়। আফরোজা আশুলিয়া এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়াশোনা করত।

আফরোজা তার স্বামী আশিকুর রহমানের সঙ্গে খিলক্ষেত ব্যাপারী পাড়া একটি বাড়ির দ্বিতীয় তলায় থাকত। প্রেম করে তারা আনুমানিক তিন বছর আগে বিয়ে করে। ১৫ মাস বয়সী তাদের একটি সন্তান আছে।

Advertisement

আফরোজার স্বামী জানান, গতকাল রাতে পারিবারিক কারণে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ দেখা দেয়। এ কলহের কারণে অভিমান করে আজ ভোরের দিকে আফরোজা বাসার বারান্দায় গ্রিলের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। 

পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান আশিকুর রহমান। সেখানে আফরোজাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

কুর্মিটোলা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!