নিহত ঐ নারী জামালপুর সদর উপজেলার পাইনাবাড়ি গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে। ১০ নম্বর সেক্টর তুরাগ এলাকায় থাকতেন তিনি। পেশায় তিনি বিভিন্ন বাসা-বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।
রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির এএসআই সানুমং মারমা।
.png)
তিনি জানান, কুড়িল বিশ্বরোড এলাকার রেললাইন পার হওয়ার সময় কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া ১১ সিন্ধু নামে একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাহফুজা আহত হন। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।