ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ৩৯ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৪
রাজধানীতে কিশোর গ্যাংয়ের ৩৯ সদস্য আটক
ছবি প্রতীকী

রাজধানীর মোহাম্মাদপুর, আদাবর, হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে ‘কিশোর গ্যাংয়ের’ বিভিন্ন গ্রুপের ৩৯ সদস্যকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার রাতে তাদেরকে আটক করা হয়। তারা সবাই ছিনতাই, চাঁদাবাজি, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেন।

Advertisement

তিনি জানান, গ্যাং ‘পাটালি গ্রুপের’ অন্যতম হোতা মো. সুজন মিয়া ওরফে ফর্মা সজিব এবং ‘চাঁন গ্রুপ’ ও ‘লেভেল হাই’সহ বিভিন্ন গ্রুপের ৩৯ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!