ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ডিবি কার্যালয়ে মুশতাককে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন তিশার বাবা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১০, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
ডিবি কার্যালয়ে মুশতাককে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন তিশার বাবা
ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের আলোচিত-সমালোচিত দম্পতি মুশতাক-তিশা। এবার রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে এসে মুশতাকের বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিশার বাবা সাইফুল ইসলাম। 

রোববার বিকেলে সাড়ে তিনটার দিকে সাংবাদিকদের সাইফুল ইসলাম জানিয়েছিন, মুশতাক মানসিকভাবে অসুস্থ।

তিনি বলেন, আমাকে এবং আমার ছোট মেয়েকে হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে নিরাপত্তা চেয়ে আবেদন করতে ডিবি অফিসে এসেছি।

Advertisement

তিশার বাবা বলেন, আমাকে গত ১২ ফেব্রুয়ারি রাত ১০টার পর এক নম্বর থেকে কল আসে। সে বলে আপনি যদি তিশার বিষয়ে কথা বলেন আপনি এবং আপনার মেয়েকে মেরে ফেলা হবে।

ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের কাছে অভিযোগপত্র দেন তিশার বাবা সাইফুল ইসলাম। ছবি: ডেইলি বাংলাদেশ

তিশাকে উদ্দেশ্য করে সাইফুল ইসলাম বলেন, আমি মুশতাকের ছায়াটাও দেখতে চাই না। মুশতাকের নামটা শুনলে আমার ওজুটাও নষ্ট হয়ে যায়। আম্মু তুমি আমার কাছে ফিরে এসো, কোনো কারণে যদি ট্রেন লাইনচ্যুত হয়, সেটার আবার লাইনে তুলে সামনে আগানো যায়। তুমি আমার কাছে ফিরে এসো, মুশতাকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।

তিনি বলেন, একটা মেয়ে কতটা জিম্মি হলে বাবা-মায়ের বিরুদ্ধে কথা বলতে পারে। তিশাকে খুব রেস্ট্রিকসনে রাখে, তাকে মোবাইলেও কথা বলতে দেয় না। কথা বলতে দিলে মুশতাক পাশে বসে থাকে। একদিন আমার স্ত্রী তিশাকে বলছিল, মুশতাকের কাছ থেকে না এলে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। জবাবে তিশা বলে, আম্মু আমার অনেক অশ্লীল ছবি মুশতাকের কাছে আছে। ছবিগুলো ফিরিয়ে দিলে লাথি দিয়ে চলে আসতাম।

ছবি: ডেইলি বাংলাদেশ

এদিকে বৃহস্পতিবার আলোচিত এ দম্পতিকে জ্ঞানপাপী, ভণ্ড, কু-শিক্ষিত, সমাজ বিরোধী, যৌন উত্তেজনা সৃষ্টিকারী, তরুণ প্রজন্ম ধ্বংসকারী, প্রতারক ও সভ্যতা বিরোধী লোক বলে মন্তব্য করে লিগ্যাল নোটিশ দিয়েছেন অ্যাডভোকেট মো. তানভীরুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: তিশা
লিংক সফলভাবে কপি হয়েছে!