ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মিরপুর-১২ নম্বরে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
মিরপুর-১২ নম্বরে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফাইল ফটো

রাজধানীর মিরপুর-১২ নম্বরে ঝিলপাড় বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আটটি ইউনিট।

সোমবার দুপুর ১২টা ৫৭ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!