মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. বিল্লাল হোসেন এ তথ্য জানান।
বন্ধ হওয়া এসব প্রতিষ্ঠানের তিনটিই রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালের বিপরীতে মুক্তিযোদ্ধা টাওয়ারে অবস্থিত। বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- মুক্তিযোদ্ধা টাওয়ারের রেডিয়ান ও রাজধানী ব্লাড ব্যাংক এবং টিজি হাসপাতাল। এছাড়া মিরপুরের ইসিবিতে আল হাকিমী চক্ষু হাসপাতাল, কালশীর এশিয়ান ডায়াগনস্টিক সেন্টার এবং এ এইচ এস ডায়ালাইসিস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।
.png)
নিবন্ধন না থাকার পাশাপাশি দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ভাগিয়ে নিত এসব প্রতিষ্ঠান।
অভিযানের প্রথম দিন রামপুরা-বনশ্রী ও মিরপুর অঞ্চলে মাঠ পর্যায়ে তদারকি করে অধিদফতরের দুটি টিম। আগামীকাল বুধবার থেকে ছয়টি টিম একসঙ্গে কাজ করবে।
এর আগে, গত ২২ ফেব্রুয়ারি অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন ও মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিচালনায় নির্দেশনা দেয় অধিদফতর।