ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

এবার গাউসুল আজম মার্কেটে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০১, ২ মার্চ ২০২৪
এবার গাউসুল আজম মার্কেটে আগুন
সংগৃহীত ছবি

রাজধানীর নিউমার্কেট এলাকায় গাউসুল আজম মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।

শনিবার বিকেল সাড়ে ৪টায় আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল সাড়ে ৪টায় নিউমার্কেট গাউসুল আজম মার্কেটের দোকানে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে, বৃহস্পতিবার রাতে বেইলি রোডের একটি বহুতল বাণিজ্যিক ভবনে আগুন লাগে। এতে ৪৬ জনের মৃত্যু হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!