বৃহস্পতিবার ঢাকায় নিজ দফতরে ঢাকা মহানগর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মোহাম্মদ আলী মিয়া এসব তথ্য জানান। গত ৩ মাসে হারানো এমন ১১২টি মোবাইল উদ্ধার করা হয়G
তিনি বলেন, সিআইডির সিপিসি পেইজে জিডির কপি দেন ভুক্তভোগীরা। এরপর বিভিন্ন ধরনের তদন্তের মাধ্যমে এগুলো উদ্ধার করা হয়েছে। এ সময় মোবাইল কেনা ও ব্যবহারের ক্ষেত্রে আরো সতর্ক থাকার পরামর্শ দেন সিআইডির এই কর্মকর্তা।
.png)
মোহাম্মদ আলী মিয়া বলেন, হারিয়ে যাওয়া মোবাইলে থাকা ছবি ও ভিডিও ব্যবহার করে ব্যাক্লমেইলের ঘটনা ঘটছে। এ ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। মোবাইল চুরির ঘটনার পর কয়েকবার হাত বদল হয়ে আরেক গ্রাহকের কাছে চলে যায়- এমন তথ্যও পাওয়া গেছে। মোবাইল চুরি বা ছিনতাই হওয়ার পর সেগুলো ঢাকার বাইরে চলে যায়। এজন্য মোবাইল ব্যবহারের ক্ষেত্রে আরো সতর্ক থাকতে হবে।