কদমতলী-বাবুবাজার ব্রিজ এলাকা ঘুরে দেখা গেছে, কেরাণীগঞ্জের আর্মি ক্যাম্প এলাকা থেকে শুরু হয়েছে বাস, ট্রাক ও পিকআপসহ বিভিন্ন গাড়ির দীর্ঘ লাইন। এরই মধ্যে এ লাইন পৌঁছে গেছে ব্রিজের অপর প্রান্ত নয়াবাজার-তাঁতিবাজার মোড় পর্যন্ত।
যাত্রী ও চালকরা জানান, ভোর থেকেই তীব্র যানজট সৃষ্টি হয়েছে ব্রিজের ওপর। ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হচ্ছে। অনেকেই আবার হেঁটে ব্রিজ পার হয়ে যাচ্ছেন।
.png)
বাবুবাজার ব্রিজ এলাকায় দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্য জানান, সকাল থেকেই গাড়ির চাপ বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ চাপ আরও বাড়তে পারে। ট্রাফিক বিভাগ যাত্রীদের ভোগান্তি কমাতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।