[ রাজধানী ]
রোজায় মেট্রোরেলে ইফতার করবেন যেভাবে
ছবি: ডেইলি বাংলাদেশ
রমজানে মেট্রোরেলের ভেতরে কেবল পানি দিয়ে ইফতার করার অনুমতি দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির লিমিটেড (ডিএমটিসিএল)। এ ক্ষেত্রে রোজাদাররা কেবল ২৫০ মিলিলিটার পানি বহন করতে পারবেন।
রোববার রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমটিসিএল’র এমডি এম এ এন ছিদ্দিক।
তিনি বলেন, ইফতারের সময় অনেক রোজাদার মেট্রোরেলে চলাচল করবেন। ইফতারের সময় তারা যেন রোজা ভাঙতে পারেন সেজন্য শুধু পানি বহন করতে পারবেন।
.png)
এম এ এন ছিদ্দিক আরো বলেন, রোজাদাররা ইফতার শেষে পানির বোতলটি স্টেশনে থাকা ময়লার বক্সে ফেলবেন বা সঙ্গে নিয়ে যাবেন। এছাড়া পানি পান করার সময় পানি পড়ে মেট্রোরেলের ফ্লোর যেন পিচ্ছিল বা নষ্ট না হয় সে বিষয়েও যাত্রীদের সতর্ক থাকতে হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!