ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

হাতিরপুলে আগুন: ভবনের ছাদ থেকে ৪ জনকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪৫, ১৪ মার্চ ২০২৪
হাতিরপুলে আগুন: ভবনের ছাদ থেকে ৪ জনকে উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরপুল কাঁচাবাজারে আগুন লাগা বহুতল ভবনের ছাদ থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার পর তাদের উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদরদফতরের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসীম।

ফায়ার সার্ভিস সদর দফতর জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। কার্পেটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়।

এদিকে আগুনের খবর পেয়ে ৬টা ১৩ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায়। এরপর সেখানে মোট ৭টি ইউনিট যোগ দেয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!