শনিবার ইফতারের পর হঠাৎ করেই কালো মেঘে ঢেকে যায় রাজধানীর আকাশ। এরপরই ঝড়ো বাতাসের সঙ্গে শুরু হয় বৃষ্টি।
এর আগে, এক বার্তায় দেশের ৫ বিভাগে বজ্রসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস।
.png)
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, নোয়াখালী, ময়মনসিংহ এবং সিলেট জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার (১৭ মার্চ) সকাল ৯টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।