ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

নির্মানাধীন ভবন থেকে পাইপ পড়ে বাবুর্চি নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৬, ১৯ মার্চ ২০২৪
নির্মানাধীন ভবন থেকে পাইপ পড়ে বাবুর্চি নিহত
ফাইল ফটো

রাজধানীর ভাটারা বসুমতি এলাকায় একটি নির্মানাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে রাজু ভুঁইয়া (২৮) নামে এক হোটেল কর্মচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে ভাটারা সোলমাইদ বসুমতি আনসার ক্যাম্পের গেটের পাশে এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বেলা সকাল সাড়ে ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।

রাজুকে হাসপাতালে নিয়ে আসা মায়ের দোয়া লামিয়া রেস্টুরেন্টের কর্মচারী মো. আফসার উদ্দিন জানান, হোটেলে বাবুর্চির কাজ করতেন রাজু। সকালে হোটেলের সামনে দাঁড়িয়ে রান্নার কাজ করছিলেন তিনি। এ সময় রাস্তার বিপরীত পাশে নির্মাণাধীন একটি ১০তলা ভবন থেকে লোহার পাইপ নিচে পড়ে। পাইপটি রাস্তায় পড়ে ছিটকে গিয়ে বিপরীতে দাঁড়িয়ে থাকা রাজুর পেটে ঢুকে যায়। তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

জানা গেছে, তাদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার গোবিন্দা গ্রামে। বাবার নাম শাহাবুদ্দিন ভুঁইয়া। কয়েক বছর ধরে রাজু ঐ হোটেলে কাজ করছিলেন। বর্তমানে ভাটারা বসুমতি এলাকায় একটি মেসে থাকতেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!