ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মোহাম্মদপুরে মাদক সম্রাট সজীব ফেনসিডিলসহ আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫২, ২০ মার্চ ২০২৪
মোহাম্মদপুরে মাদক সম্রাট সজীব ফেনসিডিলসহ আটক
সংগৃহীত ছবি

রাজধানীর মোহাম্মদপুরে মাদক সম্রাট মো. সজীব (৩০) কে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। এ সময় তার কাছ থেকে ৯৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি ফেনসি সজীব নামেও পরিচিত।

মঙ্গলবার মোহাম্মদপুরের সিটি হাউজিং এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম জানান, জব্দ করা ৯৫৮ বোতল ফেনসিডিলের আনুমানিক বাজার মূল্য প্রায় ২৮ লাখ ৭৪ হাজার টাকা। আটক সজীব আন্তঃজেলা মাদক কারবারি এবং মাদকের ডিলার। তার বাড়ি সীমান্তবর্তী জেলা কুমিল্লায় হওয়ায় পার্শ্ববর্তী দেশ থেকে তিনি স্বল্প মূল্যে ফেনসিডিল কিনে এনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।

Advertisement

সজীব মোহাম্মদপুর সিটি হাউসিং এলাকায় বাসা ভাড়া নিয়ে এসব মাদক মজুদ করতেন। তার সঙ্গে আরো যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিতে গোয়েন্দা কার্যক্রম চলছে।

সজীবের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!