বৃহস্পতিবার রাত ১১টা ৪৫মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
গণমাধ্যমকে ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ডেমরার ভাঙ্গাপ্রেস এলাকায় একটি চারতলা ভবনের তৃতীয় তলায় কাপড়ের গোডাউনে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। পরে বাকি ইউনিটগুলোকেও পাঠানো হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।
.png)
রাত সাড়ে ৪ঠায় সর্বেশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রেণে আসেনি। বরং ছড়িয়ে পড়েছে পুরো ভবনে। পানির উৎস কম থাকায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে গেছে। সেইসঙ্গে কিছুক্ষণ পর পর জানালার কাচ বিস্ফোরিত হচ্ছে। এলাকাবাসীকে ভিড় না করার আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস।