ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পল্লবীতে ফয়সাল হত্যা: কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:৪৩, ২৩ মার্চ ২০২৪
পল্লবীতে ফয়সাল হত্যা: কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার
ছবি প্রতীকী

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় কিশোর গ্যাং গ্রুপের হামলায় এক তরুণ নিহতের ঘটনায় টান আকাশ ও গালকাটা রাব্বিসহ ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার গোপন তথ্যের ভিত্তিতে নরসিংদী ও গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন।

গত শনিবার সন্ধ্যার পর রাব্বী গ্রুপের কিশোর গ্যাংয়ের সদস্যরা সামী গ্রুপের সদস্য রাসেলের ওপর হামলা চালায়। তারা ঐ সময় একটি ইফতারে অংশ নেয়ার জন্য যাচ্ছিল। পথে অতর্কিত হামলা চালিয়ে রাসেলকে কোপালে সেখানেই তার মৃত্যু হয়। আহত হন আরো একজন।

Advertisement

এ বিষয়ে শনিবার সকাল ১০ টায় কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান খন্দকার আল মঈন। 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!