এরা হলেন- চক্রের প্রধান মো. ইকবাল হোসেন, মো. আনিসুর রহমান আশিক, মো. সজিব মিয়া ও বিশ্বজিৎ তালুকদার পার্থ।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি ম্যাগাজিন সংযুক্ত পিস্তল, একটি চাপাতি, একটি সুইচ গিয়ার চাকু, একটি লুঙ্গি, একটি কান টুপি, একটি ব্যাগ ও লুণ্ঠিত ১৪ আনা ৩ রতি ওজনের একটি স্বর্ণের চেইন জব্দ করা হয়।
.png)
শনিবার দুপুরে তুরাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু সাইদ মিয়া এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২ ফেব্রুয়ারি তুরাগের নয়ানিচালা গ্রামের একটি বাড়িতে ও ৩ মার্চ তুরাগের ধউর এলাকার একটি বাসায় গ্রিল কেটে বাসায় ঢুকে অস্ত্র প্রদর্শন করে ডাকাতির ঘটনা ঘটে। উভয় ঘটনায় তুরাগ থানায় পৃথক দুটি মামলা হয়।
এদিকে গ্রেফতাররা জিজ্ঞাসাবাদে জানায়, তারা গ্রিল কেটে বাসা-বাড়িতে ডাকাতি করার পাশাপাশি রাস্তা-ঘাটেও অস্ত্র দেখিয়ে ডাকাতি করতো। গ্রেফতার মো.ইকবাল হোসেনেরর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়াও সে তুরাগ ও আশুলিয়া থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।