ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

গুলশানে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫২, ২৩ মার্চ ২০২৪
গুলশানে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান-১ নম্বরে এ ডব্লিউ আর টাওয়ার নামক বহুতল ভবনে আগুন লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের চেষ্টায় শনিবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল ৪টা ২০ মিনিটের দিকে গুলশান-১ নম্বরের ১৮ তলা এ ডব্লিউ আর টাওয়ারের ৯ তলায় এসির আউটডোরে আগুন লাগে। ২০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। আমাদের ৪টি ইউনিট ঘটনাস্থলে গেলেও আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ৩টি ইউনিট।

Advertisement

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান রোজিনা আক্তার।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!