[ রাজধানী ]
ছিনতাইয়ের সময় কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেফতার
ছবি: সংগৃহীত
রাজধানীর কামরাঙ্গীরচরে ছিনতাই করার সময় লিডার হাসিবুলসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে গ্রেফতার করছে র্যাব। এ সময় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- গ্যাং লিডার হাসিবুল হোসেন, রকি, ইমন, জুয়েল, তানভীর, হৃদয় ও নাঈম। শুক্রবার তাদের গ্রেফতার করা হয়।
শনিবার র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এম জে সোহেল জানান, শুক্রবার রাতে কামরাঙ্গীরচর থানাধীন মাদবর বাজার ঘাটের বেড়িবাঁধ এলাকায় একাধিক অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়।
.png)
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা কামরাঙ্গীরচরসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, পাড়া-মহল্লায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!