শনিবার শাহবাগ থানার এসআই আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত করে বলেন, এদিন সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
তিনি বলেন, আমরা হাইকোর্ট মাজার মসজিদের সামনে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
এসআই বলেন, আশপাশের লোকজনের মুখে জানতে পারি যে, নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতার জন্য তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন পুলিশের এসআই।