[ রাজধানী ]
রাজধানীতে একাধিক ভলভো বাসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
ফাইল ফটো
রাজধানীর ডেমরায় গ্যারেজে থাকা কয়েকটি ভলভো বাসে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সোমবার ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত পৌনে ৯টার দিকে কোনাপাড়ার ধার্মিক পাড়া এলাকায় একটি গ্যারেজে থাকা কয়েকটি ভলভো বাসে আগুন লেগেছে। খবর পেয়ে দুটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরো ৪টি ইউনিট পাঠানো হয়।
.png)
বর্তমানে ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!