[ দেশজুড়ে ]
সাভারে মোটরসাইকেল গ্যারেজে অগ্নিকাণ্ড
ফাইল ফটো
সাভারে সাহারা পেট্রোল পাম্পের পাশে মোটরসাইকেলের গ্যারেজসহ কয়েকটি দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোহাম্মদ সাগর।
তিনি জানান, রাত ৮টার দিকে সাভার পৌর এলাকার রেডিও কলোনি মহল্লার সাহারা পেট্রোল পাম্পের পাশে গাড়ি গ্যারেজ নামে একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে সেখান আগুনের তীব্রতা বাড়লে পাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়দের খবরের ভিত্তিতে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও জিরাবো ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিসের চার ইউনিটের আধাঘণ্টা চেষ্টায় রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরো জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, এ অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!