ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১২, ১৪ মার্চ ২০২৪
হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে
ফাইল ফটো

রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার সংলগ্ন ছয়তলা ভবনের দ্বিতীয় তলার আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট কাজ করে।

ফায়ার সার্ভিস সদর দফতর জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। কার্পেটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়।

এদিকে আগুনের খবর পেয়ে ৬টা ১৩ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায়। এরপর সেখানে মোট ৭টি ইউনিট যোগ দেয়।

Advertisement

এ আগুনের ঘটনায় ছাদ থেকে চারজনকে উদ্ধার করা হয়। চারপাশে কোনো জানালা না থাকার কারণে দেয়াল ভাঙা হয়েছিল। 


 

ডেইলি-বাংলাদেশ/জেডআর/এমআই
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!