ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ধামরাইয়ে সিলিন্ডারে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:৩১, ২ এপ্রিল ২০২৪
ধামরাইয়ে সিলিন্ডারে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ তিনজনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে সেহরি রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধে তিনজন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (১ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর রিফফাত আরা।

নিহতদের মধ্যে সোমবার সকালে নুরুল ইসলামের ছেলে সোহাগ হোসেন (১৮), গতরাতে নুরুল ইসলাম ও তার স্ত্রী সুফিয়া বেগম (৫০) মারা যান। বেঁচে রইলেন মেয়ে নিশরাত জাহান সাথী (২২)।

Advertisement

জানা যায়, গত ২৬ মার্চ রাত সাড়ে ৩টার দিকে এলপিজি গ্যাসের সিলিন্ডার লিকেজ হয়ে ও ফ্ল্যাটটিতে গ্যাস জমে ছিল। সেহরির জন্য রান্না করার সময় আগুন জ্বালাতেই রান্না ঘরে ছড়িয়ে পড়ে। পরে পুরো ফ্ল্যাটে নিমিষেই আগুন ছড়িয়ে পড়লে একই পরিবারের চারজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর রিফফাত আরা বলেন, গত ২৬ মার্চ রাতে সেহরির সময় সিলিন্ডারের লিকেজ থেকে জমা গ্যাসের আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হন। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত পরিবারটির তিনজন মারা গেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!