[ রাজধানী ]
ঢাকায় ১৪ বাসে আগুন, যা বলছে র্যাব
গতকাল সোমবার রাত পৌনে ৯টার দিকে লন্ডন এক্সপ্রেসের ১৪টি বাসে আগুন লাগে। ছবি: সংগৃহীত
রাজধানীর ডেমরার কোনাপাড়ার ধার্মিকপাড়া এলাকায় গ্যারেজে থাকা লন্ডন এক্সপ্রেসের (ভলভো কোচ) ১৪টি বাসে আগুনের ঘটনা নাশকতা কিনা তা খতিয়ে দেখছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার দুপুরে রাজধানীর কাওরান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, সোমবার রাতে যে বাসগুলো পুড়েছে, সে বিষয়ে আমাদের কাছে এখনো কেউ অভিযোগ করেনি। তারপরও আমরা কাজ করছি। এটা স্বাভাবিক ঘটনা নাকি নাশকতা খতিয়ে দেখা হচ্ছে।
.png)
খন্দকার আল মঈন বলেন, ক্ষতিগ্রস্তদের সঙ্গে যোগাযোগ করা হবে, তারা কোনো সন্দেহ করলে সেটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে। এটা নাশকতা কিনা আমরা খুঁজে বের করার চেষ্টা করবো।
গতকাল সোমবার রাত পৌনে ৯টার দিকে ধার্মিকপাড়ার ঐ গ্যারেজে আগুন লাগে। এতে গ্যারেজে থাকা লন্ডন এক্সপ্রেসের (ভলভো কোচ) ১৪টি বাস পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!