ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

হাজারীবাগে বস্তিতে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৯, ১২ এপ্রিল ২০২৪
হাজারীবাগে বস্তিতে ভয়াবহ আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগে একটি বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে হাজারীবাগের ঝাউচর বস্তিতে এ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, হাজারীবাগ বস্তিতে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

Advertisement

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি বলেও জানান তিনি।

 

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!