ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা, কাটা পড়ল আনু মুহাম্মদের পায়ের আঙুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৩, ২১ এপ্রিল ২০২৪
চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা, কাটা পড়ল আনু মুহাম্মদের পায়ের আঙুল
ফাইল ফটো

রাজধানীর খিলগাঁও রেলগেটে ধীর গতির চলন্ত ট্রেন থেকে নামার সময় বাম পায়ের সবগুলো আঙুল কাটা পড়েছে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদের।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।

আনু মুহাম্মদ তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক। তার বাসা রাজধানীর খিলগাঁওয়ে।

Advertisement

আহত অধ্যাপক আনু মোহাম্মদ জানান, বিভিন্ন সময় কয়লা খনির শ্রমিকদের মৃত্যুতে দিনাজপুরে গতকাল একটি শোকসভা অনুষ্ঠিত হয়। তিনি সেই সভায় অংশ নিতে দিনাজপুর গিয়েছিলেন। আজ দিনাজপুরের ফুলবাড়ী থেকে ট্রেনে করে ঢাকায় ফিরছিলেন। ট্রেনটি খিলগাঁও রেলগেট এলাকায় পৌঁছালে গতি কমিয়ে দেয়। তখন সেখানে ট্রেন থেকে নামার চেষ্টা করতেই পা ফসকে চাকার নিচে চলে যায়।

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, তার বাম পায়ের সবগুলো আঙুল কাটা পড়েছে। এছাড়া ডান পায়ের বৃদ্ধাঙ্গুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে জরুরি বিভাগে ভর্তি রাখা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, খিলগাঁও রেলগেট থেকে ট্রেনে বাম পায়ের আঙুল কাটা অবস্থায় অধ্যাপক আনু মোহাম্মদকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এখানে তার প্রাথমিক চিকিৎসা চলছে।

এদিকে, ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মেদ বিশ্বাস বলেন, কীভাবে দুর্ঘটনা ঘটেছে বিস্তারিত জানতে হাসপাতালে অবস্থান করছি। তবে যতটুক জানা গেছে খিলগাঁও রেলগেট এলাকায় একটি ট্রেনের চাকায় পায়ের বৃদ্ধাঙ্গুলসহ কিছু অংশ পড়ে গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!