ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

এডিসের লার্ভা পেলেই জেল-জরিমানা: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৩, ২২ এপ্রিল ২০২৪
এডিসের লার্ভা পেলেই জেল-জরিমানা: মেয়র আতিক
ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আগামী ২৭ এপ্রিলের পর থেকে রাজধানীর কোনো বাসাবাড়ি, অফিস-আদালতে এডিস মশার লার্ভা পেলে জেল-জরিমানাসহ আইনি সব ব্যবস্থা নেয়া হবে।

সোমবার রাজধানীর রূপনগরে ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির মাসব্যাপী সচেতনতামূলক প্রচার অভিযানে গিয়ে এ কথা বলেন তিনি।

মেয়র আতিক বলেন, আগামী ২৭ তারিখ থেকে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে একযোগে মশা নিধন অভিযান শুরু হবে। এই সময়ে যার বাড়িতে এডিসের লার্ভা পাওয়া যাবে সঙ্গে সঙ্গেই মামলা, জরিমানা করা হবে। কারাদণ্ডসহ অন্যান্য আইনি ব্যবস্থাও নেয়া হবে। জরিমানার পরিমাণ আগের চেয়ে আরো বাড়বে। সরকারি অফিস ও সিটি কর্পোরেশনের অফিসও ছাড় পাবে না। আমাদের এ পদক্ষেপ নিতে কেউ বাধ্য করবেন না।

Advertisement

তিনি আরো বলেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দুই বাড়ির মাঝখানে ময়লা আর ময়লা, সবাই বলে আমি করি নাই, তাহলে কে করেন? কারা করেন? এডিস মশার জন্ম আমার-আপনার বাড়িতেও হচ্ছে, তাই নিজেদের ঘরবাড়ি নিজেরাই পরিষ্কার করার প্রতিজ্ঞা করতে হবে।

এ সময় ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!