[ রাজধানী ]
এবার আমরা সরাসরি ‘বিটিআই’ আমদানি করবো: মেয়র আতিক
ফাইল ফটো
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ডেঙ্গু ও এডিস মশা নিধনে এবার আমরাই সরাসরি বিটিআই আমদানি করবো। একই সঙ্গে সেই কীটনাশক উন্মুক্ত করে দেওয়া হবে।
মঙ্গলবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
মেয়র আতিক বলেন, গত বছর যাদের কাছ থেকে বিটিআই নেয়া হয়েছিল, তারা অনেক অনিয়ম করেছে। এছাড়া সেই কীটনাশকের মান নিয়েও প্রশ্ন উঠেছিল। এ কারণে এবার নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
.png)
তিনি আরো বলেন, গত বছরের তুলনা এবার ডেঙ্গু মশার প্রকোপ বেশি। রোজার পর থেকেই মশকনিধন অভিযান শুরু হবে।
ডিএনসিসি মেয়র বলেন, মশকনিধন কার্যক্রম জোড়দার করতে রাজউকের খালগুলোতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার কথা বললেও রাজউক সহযোগিতা করছে না। মশা মারতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন, সবার সহযোগিতা দরকার। ডেঙ্গু পরিস্থিতি যেন খারাপ না হয় সে বিষয়ে সর্বাত্মক প্রয়াস চলমান।
ডেইলি-বাংলাদেশ/এআর/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!