ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

খাল দখলমুক্ত করতে কোনো ছাড় নয়: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
খাল দখলমুক্ত করতে কোনো ছাড় নয়: মেয়র আতিক
ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, খাল দখলমুক্ত করতে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। খালের সীমানায় কোনো স্থাপনা থাকবে না। খাল উদ্ধারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছি। অবৈধ স্থাপনা সরিয়ে নিতে আমি কাউকে আর বৈধ নোটিশ দেবো না।

রোববার রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকার লাউতলা রামচন্দ্রপুর খালের অবৈধ দখল উচ্ছেদ ও ময়লা পরিষ্কার কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

মেয়র আতিক বলেন, ময়লা ও দখলমুক্ত করে রাজধানীর খালগুলোকে আগের রূপে ফেরানো হবে। অভিযান শুরু করেছি। এ অভিযান চলমান থাকবে। ময়লার স্তূপে পরিণত হওয়া খালে আবার পানির প্রবাহ নিশ্চিত করা হবে।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম, ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ, ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বীর আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান প্রমুখ।

টানা তিনদিন ধরে লাউতলা রামচন্দ্রপুর খালের অবৈধ দখল উচ্ছেদ ও ময়লা পরিষ্কার কার্যক্রম পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। শুক্রবার শুরু হওয়া এ অভিযানে একটি নির্মাণাধীন ১০ তলা ভবনসহ এ পযর্ন্ত ৬টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

রোববার অভিযানের তৃতীয় দিনে খালের সীমানায় নির্মাণাধীন ১০তল ভবন ভাঙার কাজ চলার পাশাপাশি একটি একতলা টিনশেড বাড়ি ও একটি দোতলা নির্মাণাধীন ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ফ্লোটিং এক্সকেভেটর দিয়ে খালের ময়লা পরিষ্কার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!