শুক্রবার সকাল ১০টায় পরিষ্কার কার্যক্রম শুরু হয়ে বিকেল পৌনে ৬টার দিকে তিন কিলোমিটার দীর্ঘ রামচন্দ্রপুর খালের ময়লা পরিষ্কার করা হয়। এসময় রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল উচ্ছেদ ও পরিষ্কার অভিযানে একটি নির্মাণাধীন ১০ তলা ভবনসহ মোট তিনটি স্থাপনা ভেঙে দেয় ডিএনসিসি।
এ উচ্ছেদ অভিযানের সময় মো. আতিকুল ইসলাম আরো বলেন, ময়লা ও দখলমুক্ত করে রাজধানীর খালগুলো আগের রূপে ফেরানো হবে। পরিবেশকে আমরা ধ্বংস করে ফেলেছি। পরিবেশ এখন প্রতিশোধ নিচ্ছে। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়, রাস্তা ডুবে যায়। কারণ, খাল দিয়ে পানি প্রবাহিত হতে পারে না। ময়লা ফেলে খালগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে। খাল পুনরুদ্ধারে আমরা এলাকাবাসীর সহযোগিতা চাই।
.png)
তিনি বলেন, এর আগে মিরপুর প্যারিস খাল, সূতিভোলা খালে অভিযান করেছি। গত দুইবছর আগে এই মোহাম্মদপুরেই লাউতলা খালে অবৈধভাবে গড়ে তোলা ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ করে আমরা গাছ লাগিয়ে দিয়েছি। সেখানে এখন সবুজায়ন হয়েছে৷ পাশেই বাউন্ডারি দেওয়াল দিয়ে একটি মাঠ নির্মাণ করে দিয়েছি।
পরিচ্ছন্নতা অভিযানে ডিএনসিসিকে সহায়তা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের দেড় হাজারের বেশি স্বেচ্ছাসেবী। অভিযানে আরো উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান প্রমুখ।