[ রাজধানী ]
গাছের পরিচর্যায় আউটসোর্সিং করবে ডিএনসিসি
ফাইল ফটো
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় রোপণ করা গাছের পরিচর্যার জন্য আউটসোর্সিংয়ের মাধ্যমে লোকবল নিয়োগ দেওয়া হবে।
রোববার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, আউটসোর্সিংয়ের মাধ্যমে লোক নিয়োগ করতে দুটি কমিটি এরই মধ্যে গঠন করেছে ডিএনসিসি।
এর আগে, ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক দুটি পৃথক কমিটি গঠন করে দিয়ে অফিস আদেশ জারি করেন।
.png)
মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, ডিএনসিসির আওতাধীন এলাকায় রোপণ করা গাছের পরিচর্যায় আউটসোর্সিং প্রক্রিয়ায় লোক নিয়োগ দেওয়ার জন্য কর্মকর্তাদের সমন্বয়ে একটি দরপত্র উন্মুক্ত এবং দরপত্র মূল্যায়নে পৃথক দুইটি কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ডিএনসিসি
লিংক সফলভাবে কপি হয়েছে!