শুক্রবার ডিএনসিসি সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে একটি কমিটি গঠন করে অফিস আদেশ জারি করেছেন ডিএনসিসির সচিব মাসুদ আলম ছিদ্দিক।
তিনি বলেন, গৃহস্থলী বর্জ্য সংগ্রহের সেবাদনকারী প্রতিষ্ঠান (ভ্যান সার্ভিস) নিবন্ধনের আবেদনপত্রের সংশোধন এবং ন্যূনতম পাস মার্ক নির্ধারণের জন্য কমিটি গঠন করা হয়েছে।
.png)
মাসুদ আলম ছিদ্দিক বলেন, গঠিত কমিটি ডিএনসিসি’র আওতাধীন ওয়ার্ডগুলো থেকে গৃহস্থলি বর্জ্য সংগ্রহের সেবা দানকারী প্রতিষ্ঠানের নিবন্ধনের আবেদনপত্রের সংশোধন করে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তার কাছে দাখিল করতে হবে।