ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ডিএনসিসির সড়কের মিডিয়ানে-ফুটপাতে লাগানো হচ্ছে গাছ: ডিএনসিসি মেয়র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪১, ১৮ নভেম্বর ২০২৩
ডিএনসিসির সড়কের মিডিয়ানে-ফুটপাতে লাগানো হচ্ছে গাছ: ডিএনসিসি মেয়র
শনিবার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) অডিটোরিয়ামে নগর সবুজায়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামসহ অন্যরা। ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন সড়কের মিডিয়ানে, ফুটপাতে গাছ লাগানো হচ্ছে। বিভিন্ন বস্তিতে প্রায় ৫ হাজার ৫০০ গাছ লাগানো হয়েছে। প্রতিটি গাছকে জিপিআরএস অ্যাপের মাধ্যমে আইডি নম্বর দিয়ে রোপণ করে দিয়েছি। গাছকে নাম্বারিং করা ও জিপিআরএস ম্যাপিং করা হচ্ছে। 

শনিবার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) অডিটোরিয়ামে নগর সবুজায়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, আজ গাছ লাগালে দুই বছর পরই ফল পাওয়া যাবে। আমি নতুন কিছু গাছ লাগাচ্ছি। রসকাউ গাছ রোপণ করছি। রসকাউ গাছের ফল পাখির খুবই প্রিয়। আমরা সবুজ ও পাখির কিচিরমিচির দেখতে চাই।

Advertisement

ডিএনসিসি মেয়র বলেন, বর্জ্য বিভাগকে নির্দেশ দিয়েছি খালের পাড়ে গাছ লাগাতে। আমরা এখন যে গাছগুলো লাগাচ্ছি একটা সময় পরে তাতে সবুজায়ন হবে, গাছে ফুল হবে, ফল হবে, গাছ ছায়া দেবে, অক্সিজেন দেবে। গাছ লাগানো অনেক সহজ। কিন্তু পরিচর্যা করে বড় করে তোলা অনেক কঠিন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, শক্তি ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক ইমরান আহমেদ প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/জেডআর/আরআই
ট্যাগ: ডিএনসিসি
লিংক সফলভাবে কপি হয়েছে!