ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

জিপিআরএস প্রযুক্তি দিয়ে গাছের দেখভাল করবে ডিএনসিসি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৩:১৭, ২৭ নভেম্বর ২০২৩
জিপিআরএস প্রযুক্তি দিয়ে গাছের দেখভাল করবে ডিএনসিসি
ছবি: সংগৃহীত

মোবাইল ইন্টারনেটের টু-জি স্ট্যান্ডার্ড জিপিআরএস প্রযুক্তি ব্যবহার করে নতুন করে লাগানো গাছের ওপর নজর রাখা ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) অডিটোরিয়ামে সম্প্রতি এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত রাস্তার ধারে, মধ্যবর্তী জায়গায় ও বস্তিগুলোতে নতুন করে গাছ লাগানো হয়েছে। এতে সহযোগিতা করেছে শক্তি ফাউন্ডেশন ও মেটলাইফ ফাউন্ডেশন। জাহাঙ্গীর গেট থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম পর্যন্ত ও বিজয় সরণি থেকে ফার্মগেট পর্যন্ত রোপণ করা হয়েছে গাছগুলো।

Advertisement

আগামী এক বছর ডিএনসিসির তত্ত্বাবধানে গাছগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে শক্তি ফাউন্ডেশন৷ গাছগুলোর সংখ্যা গণনা ও অবস্থান চিহ্নিত করার কাজে ব্যবহার করা হবে জিপিআরএস প্রযুক্তি।

জেনারেল প্যাকেট রেডিও সার্ভিসেস (জিপিআরএস) মোবাইল ডাটার মানদণ্ড যা টু-জি ও থ্রি-জি সেলুলার যোগাযোগ নেটওয়ার্কে কার্যকর থাকে।

বর্তমানে দ্রুতগতির থ্রি-জি ও ফোর-জি নেটওয়ার্ক কাজ করলেও এ ধরনের নজরদারি ও রক্ষণাবেক্ষণের কাজে জিপিআরএস যথেষ্ট উপযোগী।

তবে এখনো ব্যক্তিগত যোগাযোগের বাইরে টেলিম্যাটিক্স, ট্র্যাকিং ও কৃষিখাতে জিপিআরএস প্রযুক্তির উপযোগিতা রয়েছে। এই প্রযুক্তির ব্যবহারে তেমন কোনো বিলম্ব ছাড়াই দ্রুতগতিতে তথ্যের প্রবাহ ও পর্যবেক্ষণ কার্যক্রম সম্ভব।

ডেইলি-বাংলাদেশ/জিআর
ট্যাগ: ডিএনসিসি
লিংক সফলভাবে কপি হয়েছে!