ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ডিএনসিসির ১০ প্রকৌশলীর দফতর রদবদল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৭, ১২ ফেব্রুয়ারি ২০২৪
ডিএনসিসির ১০ প্রকৌশলীর দফতর রদবদল
ফাইল ফটো

প্রশাসনিক কাজের স্বার্থে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ১০ জন প্রকৌশলীকে নিজ দফতর থেকে অন্য দফতরে বদলি করা হয়েছে।
 
সোমবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে, ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক একটি অফিস আদেশ জারি করেন।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, অঞ্চল-৩ এর নির্বাহী প্রকৌশলী ফারুক হাসান মো. আল মাসুদকে অঞ্চল-৯ এর নির্বাহী প্রকৌশলী (পুর) হিসেবে বদলি করা হয়েছে। অঞ্চল-৯ এর নির্বাহী প্রকৌশলী সাইফুদ্দিন মানিককে অঞ্চল-৩ এর নির্বাহী প্রকৌশলী হিসেবে বদলি করা হয়েছে। অঞ্চল-৮ এর নির্বাহী প্রকৌশলী ইশতিয়াক মাহমুদকে অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের সহকারী প্রকৌশলী হারুন অর রশিদকে অঞ্চল-৮ এ বদলি করা হয়েছে। অঞ্চল-৩ এর সহকারী প্রকৌশলী শফিকুল ইসলামকে অঞ্চল-৯ এ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সহকারী প্রকৌশলী খন্দকার এনামুল কবীরকে অঞ্চল-৩ এর সহকারী প্রকৌশলীর দায়িত্ব, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের উপসহকারী প্রকৌশলী সুজা উদ্দিন মামুনকে অঞ্চল-৩ এর উপ সহকারীর দায়িত্ব, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের উপ সহকারী প্রকৌশলী সুরুজ্জামানকে অঞ্চল-২ এর উপসহকারী প্রকৌশলীর দায়িত্ব, অঞ্চল-৭ এর সম্পত্তি বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী ফয়জুল্লাহ ভূঁইয়াকে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের দায়িত্ব এবং অঞ্চল-৮ এ সম্পত্তি বিভাগে সংযুক্ত থাকা উপসহকারী প্রকৌশলী সোহেল রানাকে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের উপসহকারী প্রকৌশলীর দায়িত্ব দিয়ে বদলি করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ডিএনসিসি
লিংক সফলভাবে কপি হয়েছে!