ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২০, ২৭ এপ্রিল ২০২৪
রাজধানীতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাইল ফটো

রাজধানীর খিলগাঁওয়ে সাবিহা জাহান (১২) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সাবিহা জাহানকে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সাবিহা জাহান। চাঁদপুরের শাহরাস্তি থানার হাসান ফরিদ গ্রামের শাহজাহান খান তার বাবা। 

Advertisement

খিলগাঁও থানার এসআই আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি সাবিহা ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। 

তিনি বলেন, আমরা জানতে পেরেছি নিহত স্কুলছাত্রীর বাবা একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। তিন ভাই বোনের মধ্যে সাবিহা সবার ছোট। সে মতিঝিল মডেল স্কুলের পঞ্চম শ্রেণীতে লেখাপড়া করত। গত রাত সাড়ে আটটার দিকে ভাই-বোনদের মধ্যে ঝগড়া হলে বাবা-মা তাকে বকা দিলে সে একটি রুমে দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে পড়ে।

সাবিহার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছেন আজিজুল ইসলাম।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!