[ রাজধানী ]
মহাখালীতে লেকে পড়ে শিশু নিখোঁজ, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান
সংগৃহীত ছবি
রাজধানীর মহাখালী টিবি গেট পারটেক্সের পাশের লেকে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তার নাম রিয়া। তাকে উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
রোববার রাতে এই ঘটনা ঘটে। রিয়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভিক্ষা করতো।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম বলেন, আজ রাত ৭টা ৫০ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর মহাখালীতে টিবি গেটে পারটেক্সের পাশে লেকে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। আমাদের টিম ঘটনাস্থলে শিশুটিকে উদ্ধারে কাজ করছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!