ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

দক্ষিণখানে ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৫, ৩০ এপ্রিল ২০২৪
দক্ষিণখানে ছুরিকাঘাতে যুবক নিহত
হযরত আলী- ফাইল ফটো

রাজধানীর দক্ষিণখানের গাওয়াইর বাজার এলাকায় ছুরিকাঘাতে আহত হয়ে হযরত আলী (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হযরত আলী ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার চৌদার গ্রামের রাজমিস্ত্রি আব্দুর রশিদের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে গাওয়াইর কলিল বক্স রোড এলাকার ভাড়া বাসায় থাকতেন। উত্তরা আজমপুরের একটি স’মিলে তিনি কাজ করতেন। 

Advertisement

নিহত হযরত আলীর বড় ভাই মো. আসাদুল জামান বলেন, আমার ভাই আজমপুর এলাকায় একটি স’মিলে কাজ করতো। কী কারণে আমার ভাইকে তারা হত্যা করল, সে বিষয়টি বুঝতে পারছি না। যারা আমার ভাইকে হত্যা করেছে আমি তাদের কঠিন শাস্তি চাই।

এবিষয়ে দক্ষিণখান থানার এসআই মো. আজহারুল ইসলাম জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: নিহত
লিংক সফলভাবে কপি হয়েছে!